• ঢাকা রবিবার
    ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

বাড্ডায় লাগা ফার্নিচার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৬, ১০:৫৩ এএম

বাড্ডায় লাগা ফার্নিচার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বাড্ডায় একটি ফার্নিচারের গোডাউনে লাগা আগুন ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটে সাতারকুল এলাকার ওই গোডাউনটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংবাদ পাওয়ার পর বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং সকাল ৯টা ১৯ মিনিট থেকে আগুন নির্বাপণের কাজ শুরু করে।

আগুন নিয়ন্ত্রণে আনতে পরবর্তীতে পূর্বাচল ফায়ার স্টেশন থেকেও আরও দুটি ইউনিট রওনা হয়েছিল। তবে বারিধারা ইউনিটের দ্রুত পদক্ষেপের কারণে সকাল ৯টা ৫৮ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসে। বাড়তি সহায়তার প্রয়োজন না হওয়ায় পূর্বাচলের ইউনিট দুটিকে পথিমধ্যেই ফেরত পাঠানো হয়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কোনো হতাহতের খবরও এখনো পাওয়া যায়নি।

আর্কাইভ