প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৬, ০৪:২০ পিএম
২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) দেশে হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে ৯১৭ জন।
শনিবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১ জনের এবং হাম উপসর্গ নিয়ে মারা গেছেন ৪ শিশু।
উল্লেখ্য, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মোট ৮৯১ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে ১০০ জনের মৃত্যু হয়েছে। তাতে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু দাঁড়াল ৯৯১ জনে।