• ঢাকা মঙ্গলবার
    ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

সংসদের শুরুতে উঠলো বাঁধন প্রসঙ্গ, স্পিকার বললেন ‍‍`অমার্জনীয়-নিন্দনীয় অপরাধ‍‍`

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৬, ০৭:১০ পিএম

সংসদের শুরুতে উঠলো বাঁধন প্রসঙ্গ, স্পিকার বললেন ‍‍`অমার্জনীয়-নিন্দনীয় অপরাধ‍‍`

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠে জাতীয় সংসদ। অধিবেশনের শুরুতেই মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী বিষয়টি সংসদের নজরে আনেন।

তিনি বলেন, হয়তো এটা পয়েন্ট অফ অর্ডারের মধ্যে পড়ে না, তবুও তিনি গুরুত্বপূর্ণ একটি বিষয় নজরে আনতে চান। তিনি ইতালিতে বাংলাদেশের জনপ্রিয় অভিনয়শিল্পী বাঁধনের ওপর হামলার বর্ণনা দেন।

তিনি বলেন, বাঁধন একজন জুলাই যোদ্ধা। তার অপরাধ চব্বিশের অভ্যুত্থানের সময় তিনি বাংলাদেশের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। সে জন্য তাকে দূর প্রবাসেও হেনস্থা ও হামলার শিকার হতে হয়েছে।

জহরত আদিব বলেন, একজন অভিনেত্রী ও নারী হিসেবে তার ওপর চরমভাবে ফ্যাসিষ্ট সরকারের ‍‍`আইডেন্টিফাইড‍‍` লোকজন হামলা চালানোর স্পর্ধা দেখিয়েছে, এর নিন্দা ও প্রতিবাদ জানান।

তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রীদের কাছে জানতে চান, এ নিয়ে মন্ত্রণালয় কী ব্যবস্থা নিয়েছে।

তার বক্তব্যের সময় দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কেউ অধিবেশন কক্ষে উপস্থিত ছিলেন না।

ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ইতালিতে অভিনেত্রীর ওপর হামলা অমার্জনীয়-নিন্দনীয় অপরাধ। এটা মানবতার বিরুদ্ধে অপরাধ। নির্মমতার চরম বহিঃপ্রকাশ ঘটেছে এতে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ বা ২ এলে এ বিষয়ে মন্ত্রণালয় কী ব্যবস্থা নিয়েছে বা নেবে তা জানতে চাওয়া হবে বলে তিনি সংসদকে জানান।

আর্কাইভ