• ঢাকা বুধবার
    ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
স্বাস্থ্যমন্ত্রী বললেন

জেলা হাসপাতালে ১০টি ও মেডিকেল কলেজে ৫০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের উদ্যোগ

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৬, ১১:৪৮ এএম

জেলা হাসপাতালে ১০টি ও মেডিকেল কলেজে ৫০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের উদ্যোগ

সিটি নিউজ ডেস্ক

দেশের জেলা পর্যায়ের হাসপাতালে ১০টি এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ৫০টি করে ডায়ালাইসিস মেশিন স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ‍‍`বিশ্ব হার্ট দিবস‍‍` উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী অভিযোগ করেন, ফ্যাসিস্ট সরকারের আমলে চিকিৎসা খাতের উন্নয়নে কোন উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়নি। আবার যেসব মেশিন আনা হয়েছিল, তা ব্যবহার অযোগ্য। শুধুই লক্ষ-কোটি টাকা ব্যয় করা হয়েছে।

তিনি জানান, এবারই প্রথম স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়ে সর্বোচ্চ বাজেট দিয়েছে সরকার। দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ থেকে ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে রাজধানীর হাসপাতালগুলোতে রোগীর চাপ কিছুটা কমবে বলে প্রত্যাশা স্বাস্থ্যমন্ত্রীর।

এদিকে, সেমিনারে বিশেষজ্ঞরা বলেন, বেশিরভাগ সময় মানুষ বুকের ব্যথাকে গ্যাসের ব্যথা ভেবে অবহেলা করেন। তবে, যেকোনো ধরনের বুকের ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। হৃদরোগের ঝুঁকি কমাতে ধূমপান, তামাক, অতিরিক্ত লবণ ও প্রসেসড ফুড এড়িয়ে নিয়মিত ব্যায়ামের অভ্যাস গড়ে তোলার পরামর্শ দেন, চিকিৎসকরা।
 

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ