• ঢাকা বুধবার
    ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

টানা তিন দফা কমার পর বাড়লো স্বর্ণের দাম

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৬, ১২:১০ পিএম

টানা তিন দফা কমার পর বাড়লো স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টানা তিন দফা কমানোর পর দেশের বাজারে আবার স্বর্ণের দাম বেড়েছে। ভরিতে সর্বোচ্চ দুই হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত হয়। এই নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালোমানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা, ​২১ ক্যারেটের প্রতি ভরির দাম ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ১ লাখ ৫৪ হাজার ৬০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

আর্কাইভ