• ঢাকা বুধবার
    ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক শ্রমিকদের ২৪ হাজার টাকার মধ্যে মজুরির প্রস্তাব সিপিডির

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬, ০১:০২ পিএম

পোশাক শ্রমিকদের ২৪ হাজার টাকার মধ্যে মজুরির প্রস্তাব সিপিডির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে আলোচনার মাধ্যমে নির্ধারণের প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

বুধবার (১৮ নভেম্বর) সকালে রাজধানীর ধানমণ্ডিতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে এ ‘পোশাক খাতে ন্যায্য মজুরি ২০২৬ : বিবেচ্য বিষয়সমূহ’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে প্রস্তাব দেয় সংস্থাটি।

সিপিডির হিসাবে, মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে ২০২৩ সালের নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকার ন্যূনতম মজুরি বর্তমানে ১৬ হাজার ৩৫১ টাকার সমান। অন্যদিকে চার সদস্যের একটি পরিবারকে দারিদ্র্যসীমার ওপরে রাখতে প্রয়োজন ১৮ হাজার ৫৭৮ টাকা এবং ন্যূনতম মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য প্রয়োজন ২৪ হাজার ২০৪ টাকা।

সংস্থাটি বলছে, পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে শুধু মালিক-শ্রমিকের দর-কষাকষির ওপর নির্ভর না করে জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি, উৎপাদনশীলতা ও শিল্পের সক্ষমতার ভিত্তিতে একটি প্রমাণনির্ভর পদ্ধতি চালু করা প্রয়োজন।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ