• ঢাকা মঙ্গলবার
    ১০ মার্চ, ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

পেছন দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার ইতিহাস বিএনপির নেই: মির্জা আব্বাস

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫, ০৫:৫০ পিএম

পেছন দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার ইতিহাস বিএনপির নেই: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির ষড়যন্ত্র করার ইতিহাস নেই, এমনকি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ারও ইতিহাস নেই বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, একটি দল ধর্ম ব্যবসা করে, জান্নাতের টিকিট বিক্রি করে। তারা বলছে, একটি বৃহৎ দল গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র করছে। বরং সেই দল দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে। এই দেশের স্বাধীনতা বিএনপি নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে হয়েছিল।

তিনি বলেন, শান্ত, সভ্য ও ভদ্র দল হিসেবে বিএনপি বলেছিল, এই সরকারকে সহযোগিতা করবে এবং সেটাই করে যাচ্ছি। কিন্তু এই ভদ্রতাকে যদি দুর্বলতা ভেবে থাকেন, তাহলে বোকার সঙ্গে বসবাস করছেন। বিএনপি যদি মাঠে নামে, আপনাদের ট্যাবলেট খাওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না।

সনদ প্রসঙ্গে তিনি বলেন, অনেকেই এটা নিয়ে লম্বা লম্বা কথা বলছে, আমরা এটা মানতে চেয়েছি কিন্তু আপনারা একটা না একটা খুঁত ধরে নষ্ট করার চেষ্টা করছেন। এসব অপকর্ম বাদ দিয়ে ইতিহাস থেকে শিক্ষা নিন। জাতিকে আর বিভ্রান্ত করবেন না বলে হুঁশিয়ারি দেন তিনি।

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ