• ঢাকা মঙ্গলবার
    ০২ জুন, ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

জ্বালানির দাম বাড়িয়ে জনগণের ওপর জুলুম করা হয়েছে: জামায়াত আমির

প্রকাশিত: জুন ২, ২০২৬, ০২:৩২ পিএম

জ্বালানির দাম বাড়িয়ে জনগণের ওপর জুলুম করা হয়েছে: জামায়াত আমির

সিটি নিউজ ডেস্ক

জ্বালানির দাম বৃদ্ধি মানে জনগণের ওপর নতুন করে করের বোঝা চাপিয়ে দেয়া। জ্বালানির দাম বাড়িয়ে সাধারণ মানুষের ওপর জুলুম করা হয়েছে- এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২ জুন) সকালে সিলেটে চাচার নির্যাতনে নিহত ৪ বছর বয়সী শিশু ফাহিমার স্বজনদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, দেশ ভালো নেই, জনগণের প্রত্যাশার বিপরীতে দেশ পরিচালিত হচ্ছে। এ সময় শিশু ফাহিমা হত্যার ঘটনায় গভীর শোক প্রকাশ করে তিনি দোষীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি তিনি নিহত শিশুর পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

এ সময় জামায়াতের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। একদিনের সফরে নানা কর্মসূচিতে অংশ নিতে সিলেটে অবস্থান করছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। 

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ