• ঢাকা মঙ্গলবার
    ২১ জুলাই, ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সুইজারল্যান্ডের বিপক্ষে রোনালদোর খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা

প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২২, ০২:১২ পিএম

সুইজারল্যান্ডের বিপক্ষে রোনালদোর খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের নকআউট পর্বের শেষ ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি শক্তিমত্তায় এগিয়ে থাকা পর্তুগাল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর আচরণে নাকি অসন্তুষ্ট পর্তুগিজ কোচ ফার্নান্দো সান্তোস। শেষ আটে ওঠার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটিতে রোনালদোর খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা!
 

কাতারে আসার আগে থেকে ক্লাবের সঙ্গে সমস্য়া চলছিল রোনালদোর। এবার কি তাহলে জাতীয় দলেও? ধরনটাও যেন একই। ম্যানচেস্টার ইউনাইটেডে এবারের মৌসুমে কার্যত রিজার্ভবেঞ্চেই কাটাতে হয়েছে পর্তুগিজ মহাতারকাকে। যার জেরে রেগে এক ম্যাচে বাঁশি বাজার আগেই মাঠ ছাড়েন সিআরসেভেন। পরিবর্ত হিসেবে নামা তার পছন্দ হয়নি। এ নিয়ে বিতর্কও কম হয়নি। পর্তুগালের হয়ে নিজের শেষ বিশ্বকাপে কাতারে পাড়ি দেয়ার দুদিন আগেই ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সব সম্পর্কের ইতি টানে

আরও পড়ুন: বাড়িতে ডাকাতি, দেশে ফিরে গেলেন স্টার্লিং

কিন্তু বিতর্ক যেন ছায়া হয়ে দাঁড়িয়েছে পর্তুগিজ মহাতারকার পাশে। বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হেরেছিল পর্তুগাল। ম্যাচের ৬৫ মিনিটে তুলে নেয়া হয় পাঁচবারের ব্যালন ডি’ অর জয়ী তারকাকে। এরপরই বিতর্ক। ওই ম্যাচে তাকে উঠিয়ে নেয়ার সময় নিজের অসন্তোষ প্রকাশ করেন রোনালদো। মাঠ থেকে বের হওয়ার সময় রাগান্বিতভাবে মুখ নাড়াতে দেখা যায় তাকে।

Cristiano Ronaldo angry about lack of goals, says Zinedine Zidane | Sports  News,The Indian Express

পর্তুগিজ সুপারস্টারের দাবি, দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়দের উদ্দেশে তিনি মুখ নেড়ে কথাগুলো বলেছিলেন। কারণ কোরিয়ানরা তাকে মাঠ থেকে উঠাতে তাড়াহুড়া করছিল। প্রথমে সিআরসেভেনের কথায় সায় দিয়ে তার পক্ষ নিয়েছিলেন সান্তোস। কিন্তু সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে সুর পালটে সান্তোস বলেন, ‘রোনালদোকে উঠিয়ে নেয়ার সময় তার প্রতিক্রিয়ার ছবিগুলো পরে আমি দেখেছি। আমি এটি মোটেও পছন্দ করিনি।’

এমন পরিস্থিতিতে শোনা যাচ্ছে রোনলদোকে ছাড়াই একাদশ সাজাবেন ফার্নান্দো সান্তোস। অবশ্য এমন গুঞ্জন নিয়ে প্রশ্না করা হলে সুনির্দিষ্ট তথ্য দেননি কোচ। সংবাদ সম্মেলনে পর্তুগিজ কোচ বলেন, ‘রোনালদো বাদ পড়ছে, এমন কোনো তথ্য তো দেয়া হয়নি। আমরা ম্যাচের প্রস্তুতিতে ফোকাস করেছি, কোনো সমীক্ষায় নয়।’

কাতার বিশ্বকাপে ফর্মে নেই সিআরসেভেন। একটিমাত্র গোল করেছেন। তাও পেনাল্টিতে। সেই পেনাল্টির সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ব্যাক-টু-ব্যাক পাঁচটি বিশ্বকাপে গোল করার রেকর্ড করেছেন তিনি।

গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচে দারুণ জয় পেলেও শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হেরে যায় পর্তুগাল। নাটকীয় এ পরাজয়ের পরও শেষ পর্যন্ত গ্রুপসেরা হয়েই শেষ ষোলোয় ওঠে ফার্নান্দো সান্তোসের শিষ্যরা। লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় মঙ্গলবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টায় দুদলের মধ্যে শুরু হবে শেষ আটে ওঠার লড়াই।
 

 

সজিব/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ