• ঢাকা সোমবার
    ২০ জুলাই, ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

শেষ মুহূর্তের গোলেই জয় আইভরি কোস্টের

প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ০৯:৫৯ এএম

শেষ মুহূর্তের গোলেই জয় আইভরি কোস্টের

ক্রীড়া ডেস্ক

আইভরি কোস্টের শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় দেখল ফিলাডেলফিয়া স্টেডিয়াম। নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত গোলশূন্য থাকা ম্যাচে অতিরিক্ত সময়ে আমাদ দিয়ালোর একমাত্র গোলে ইকুয়েডরকে ১-০ ব্যবধানে হারায় আফ্রিকার দলটি।

ম্যাচের শুরু থেকেই ছিল হাই-প্রেস ও টানটান লড়াই। মোইসেস কাইসেদো ও পেদ্রো ভিতের নেতৃত্বে ইকুয়েডর মাঝমাঠে আধিপত্য তৈরি করলেও একাধিক সুযোগ নষ্ট করে। দুইবার বল ক্রসবারে লেগে ফিরে আসে, গোলের খুব কাছেও গিয়েও ব্যর্থ হয় দক্ষিণ আমেরিকার দলটি।

অন্যদিকে আইভরি কোস্টও আক্রমণে ধারাবাহিক চাপ তৈরি করে, তবে প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। বিরতির পর ম্যাচে আসে গুরুত্বপূর্ণ পরিবর্তন—গুয়েলা দুয়েকে তুলে নিয়ে উইলফ্রেড সিঙ্গোকে নামান কোচ এমেরসে ফাই।

এই বদলই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। শেষ মুহূর্তে সিঙ্গোর দৌড় থেকে বল পেয়ে ঠান্ডা মাথায় ফিনিশিং করেন আমাদ দিয়ালো। গোলের পরই উল্লাসে ফেটে পড়ে আইভরি কোস্টের বেঞ্চ ও সমর্থকরা।

অতিরিক্ত সময়ে ইকুয়েডরের শেষ চেষ্টা ব্যর্থ করে রক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সিঙ্গো নিজেই। আক্রমণ ও রক্ষণ—দুই ভূমিকাতেই ম্যাচের নায়ক হয়ে ওঠেন তিনি।

এই জয়ে ইকুয়েডরের ১৯ ম্যাচের অপরাজিত ধারা শেষ হলো, আর বিশ্বকাপে ফিরে প্রথম ম্যাচেই তিন পয়েন্ট নিয়ে গ্রুপ ‘ই’-তে শীর্ষে উঠে গেল আইভরি কোস্ট।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ