• ঢাকা রবিবার
    ২৯ মার্চ, ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

জ্বালানি সংকট মোকাবিলায় সাইকেলে অফিস যাতায়াত করছেন সাবেক এমপি সিদ্দিকুল আলম

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ১১:১২ পিএম

জ্বালানি সংকট মোকাবিলায় সাইকেলে অফিস যাতায়াত করছেন সাবেক এমপি সিদ্দিকুল আলম

নীলফামারী প্রতিনিধি

বৈশ্বিক জ্বালানি সংকট নিরসন এবং তেলের অপচয় কমাতে সাইকেল ব্যবহারের আহ্বান জানিয়েছেন নীলফামারী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও শিল্পপতি সিদ্দিকুল আলম।

শনিবার নীলফামারীর সৈয়দপুর শহরের কুন্দল এলাকায় তাঁকে সাইকেলে করে অফিসে যেতে দেখা যায়। শহরের নতুন বাবুপাড়া এলাকার বাসা থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে অবস্থিত তাঁর মালিকানাধীন ইকু পেপার মিলের উদ্দেশ্যে রওনা হন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে সিদ্দিকুল আলম বলেন, “জ্বালানি তেলের সংকট মোকাবিলায় আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমি নিজে সাইকেল ব্যবহার করে আমার ইকু গ্রুপের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে যাতায়াত করছি।”

তিনি আরও বলেন, “আপনারাও সাইকেল ব্যবহার করুন, জ্বালানি তেলের অপচয় কমান এবং পরিবেশ রক্ষায় ভূমিকা রাখুন।”

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ