• ঢাকা বৃহস্পতিবার
    ২৯ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৬, ১১:১২ এএম

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টায় একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে, বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত।

এবারের উপনির্বাচনে ১৮৫টি কেন্দ্রে ভোট দিচ্ছেন সদর, রুহিয়া ও ভুল্লী উপজেলার ভোটাররা। ভোটার ও নির্বাচন কর্মকর্তাদের আশা ভোট সুষ্ঠু হবে।

এদিকে নির্বাচন যেন সুষ্ঠু-শান্তিপূর্ণ এবং অবাধ হয়, সে জন্য কেন্দ্রগুলোতে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। নিরাপত্তায় মোতায়েন রয়েছেন পুলিশ, আনসার, এসআরবি এবং বিজিবি‍‍`র প্রায় সাড়ে পাঁচ হাজার সদস্য।

কেন্দ্রে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আছে বডি ওর্ন ক্যামেরা। সেই সাথে ড্রোন দিয়েও চলছে নজরদারি। নির্বাচনের পরবর্তী দুইদিন এলাকায় মোতায়েন থাকবে এসআরবি ফোর্স।

এই আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায়, আসনটি শূন্য ঘোষণা করা হয়। উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ প্রার্থী। তারা হলেন— বিএনপির মির্জা ফয়সল আমিন, জামায়াতের দেলাওয়ার হোসেন, খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী, ইসলামী আন্দোলনের খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

আর্কাইভ