• ঢাকা সোমবার
    ০৯ মার্চ, ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

শত্রুর ওপর হামলার পরিমাণ আরো বাড়ানো হবে: আইআরজিসি

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০৯:০৭ এএম

শত্রুর ওপর হামলার পরিমাণ আরো বাড়ানো হবে: আইআরজিসি

আন্তর্জাতিক ডেস্ক

শত্রুর বিরুদ্ধে হামলার পরিমাণ আরো বাড়ানো হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনী। রোববার (৮ মার্চ) তাসনিম নিউজের বরাত দিয়ে পার্সটুডের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির আকাশ প্রতিরক্ষা বাহিনী নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তেল আবিব, বির আল-সাবা এবং যুক্তরাষ্ট্রের আল-আযরাক বিমান ঘাঁটিতে ‍‍`ট্রু প্রমিস-৪‍‍` অভিযানের ২৮তম হামলা চালিয়েছে।

আমিরুল মুমিনিন (আ.) নামে পরিচালিত এই হামলায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েল ও আমেরিকার বিভিন্ন সামরিক ঘাঁটিতে আঘাত হানা হয়েছে। আমেরিকার আল আযরাক বিমান ঘাঁটি হচ্ছে সবচেয়ে বড় বিমান পরিচালনার ঘাঁটি এবং সেখানে কয়েক দফায় হামলা চালানো হয়েছে।

এদিকে, ইসরায়েলের তেল আবিব ও বির আল সাবাহ সামরিক ঘাঁটিতে ইরান ভারী ও ব্যাপক ক্ষমতাসম্পন্ন খাইবার শেকান ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে।  

আইআরজিসির বিবৃতিতে আরো বলেছে, আগামী ঘণ্টা এবং দিনগুলোতে আগ্রাসী ইসরায়েল-মার্কিন অবস্থানের ওপর হামলার পরিধি আরও বাড়ানো হবে এবং সে সম্পর্কে খবরাখবর সময়মতো ইরানের জনগণকে জানানো হবে।
 

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ