প্রকাশিত: মে ১৭, ২০২৬, ০৩:১১ পিএম
যুদ্ধবিরতির মাঝেই লেবাননে ফের তাণ্ডব চালিয়েছে ইসরায়েল। দেশটির দক্ষিণ-পশ্চিম অঞ্চলসহ বিভিন্ন এলাকায় একদিনে ৩০টিরও বেশি হামলা চালিয়েছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এতে প্রাণ হারিয়েছে অন্তত ১৮ বেসামরিক।
আল মানসুরি এলাকার কয়েকটি শহরে একযোগে গোলাবর্ষণ করেছে আইডিএফ। পূর্ব নাবতিয়েহ, ইহমোর, আরনুনসহ বেশ কয়েকটি স্থানে চালানো হয়েছে বিমান ও ড্রোন হামলা।
ইসরায়েলের জোরপূর্বক উচ্ছেদের নির্দেশে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকা ছেড়ে সিডন ও বৈরুতের দিকে আসছে বাস্তুচ্যুত হাজার হাজার মানুষ।
শনিবার লেবানন ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে আরও ৪৫ দিনের জন্য। যার তোয়াক্কা না করেই লেবাননে নারকীয়তা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী।