• ঢাকা শুক্রবার
    ০৫ জুন, ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় লেবাননে ইসরাইলি ক্যাপ্টেন নিহত

প্রকাশিত: জুন ৫, ২০২৬, ০৯:৪৫ পিএম

হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় লেবাননে ইসরাইলি ক্যাপ্টেন নিহত

ক্যাপ্টেন এইতান স্যামুয়েল লেমবার্গ

আন্তর্জাতিক ডেস্ক

হিজবুল্লাহর ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনাবাহিনীর এক কর্মকর্তা নিহত হয়েছেন। ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ) আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছে। 

নিহত সেনার নাম ক্যাপ্টেন এইতান স্যামুয়েল লেমবার্গ, যার বয়স ছিল মাত্র ২১ বছর। তিনি ইসরাইলের মিশমার হাশিলভা এলাকার বাসিন্দা এবং সেনাবাহিনীর একটি সাঁজোয়া ব্রিগেডে কর্মরত ছিলেন।

ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, লেবাননের লিতানি নদীর উত্তর দিকে যখন একটি ইসরাইলি ট্যাংক অবস্থান করছিল, ঠিক তখন বিকেল আনুমানিক ৪টার দিকে হিজবুল্লাহর এক যোদ্ধা ট্যাংকটি লক্ষ্য করে দূরনিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র ছোড়েন। এই সরাসরি হামলায় ট্যাংকে থাকা ক্যাপ্টেন লেমবার্গ মারা যান।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ