• ঢাকা মঙ্গলবার
    ০৪ আগস্ট, ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

ইরাকের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক এখন সবচেয়ে ভালো অবস্থানে’: আরাঘচি

প্রকাশিত: আগস্ট ৪, ২০২৬, ০৩:১৯ পিএম

ইরাকের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক এখন সবচেয়ে ভালো অবস্থানে’: আরাঘচি

আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেশী ইরাকের সাথে ইরানের বর্তমান দ্বিপাক্ষিক সম্পর্ক সবচেয়ে সুদৃঢ় ও সেরা অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

সোমবার (৩ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে থেকে জানা যায়, আরাঘচি দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে বলেন, সৌভাগ্যবশত, ইরাক সরকারের সাথে ইরানের বর্তমান সম্পর্ক ইতিহাসের সেরা অবস্থায় রয়েছে।

সম্প্রতি ইরাকি প্রধানমন্ত্রীর তেহরান সফরের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ইরাকের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক তেহরান সফরে দুই দেশের মাঝে অত্যন্ত ফলপ্রসূ ও ইতিবাচক আলোচনা হয়েছে।

আরাঘচি আরও উল্লেখ করেন যে, ইরান ও ইরাকের মধ্যকার এই সহযোগিতা কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ নয়; বরং সাধারণ আঞ্চলিক ইস্যুগুলোতে অভিন্ন রাজনৈতিক অবস্থান নেওয়ার পাশাপাশি অর্থনৈতিক বিনিময় ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় দুই দেশ সর্বোচ্চ সমন্বয়ের সাথে কাজ করে যাচ্ছে।

আর্কাইভ