• ঢাকা রবিবার
    ২৬ এপ্রিল, ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩
পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যার ঘটনায় যথাযথ তদন্ত ও বিচার চায় বাংলাদেশ

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৩:৪১ পিএম

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যার ঘটনায় যথাযথ তদন্ত ও বিচার চায় বাংলাদেশ

সিটি নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থীর হত্যাকাণ্ডের ঘটনায় যথাযথ তদন্ত ও বিচার চায় বাংলাদেশ বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রোববার (২৬ এপ্রিল) মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এমন নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের বিচার নিশ্চিত করা প্রয়োজন। এছাড়া নিহত দুই শিক্ষার্থীর পরিবারের সঙ্গে সরকার নিয়মিত যোগাযোগ রাখছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজের ঘটনার ১০ দিন পর শুক্রবার (২৪ এপ্রিল) জামিলের মরদেহ উদ্ধার করা হয়। এর একদিন পর শনিবার (২৫ এপ্রিল) বৃষ্টির ভাই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তার মৃত্যুর বিষয়টিও নিশ্চিত করেন। 

আর্কাইভ