• ঢাকা রবিবার
    ২৬ এপ্রিল, ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

প্রধানমন্ত্রী যে নবায়নযোগ্য জ্বালানির প্রতিশ্রুতি দিয়েছেন, তা তিনি করবেন: রিজভী

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৩:৪৩ পিএম

প্রধানমন্ত্রী যে নবায়নযোগ্য জ্বালানির প্রতিশ্রুতি দিয়েছেন, তা তিনি করবেন: রিজভী

সিটি নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী যে নবায়নযোগ্য জ্বালানির প্রতিশ্রুতি দিয়েছেন তা তিনি করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

রোববার (২৬ এপ্রিল) নবগঠিত জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এমনটা জানান তিনি।

রুহুল কবির রিজভী বলেছেন, মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সংকট তৈরি হয়েছে। এটা বিএনপির সৃষ্টি নয়। জ্বালানি সংকট নিরসনে প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছেন তা তিনি করবেন।

তিনি আরও বলেন, পাকিস্তান রুফটপ সোলার প্যানেল বসিয়ে বিলিয়ন বিলিয়ন ডলার সাশ্রয় করেছে। এই বিলিয়ন ডলার দিয়ে তাদের ফুয়েল কিনতে হয় না। এই উপমহাদেশে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে তারা। বাংলাদেশও এই নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করবে।

এসময় জ্বালানি মন্ত্রীর উদ্দেশে সোলার প্যানেলের যন্ত্রাংশ আমদানিতে ট্যাক্স কমিয়ে আনার দাবি জানিয়ে রিজভী বলেন, মানুষ ছাদে সৌর প্যানেল বসিয়ে বিদ্যুৎ চাহিদা পূরণ করতে পারলে আর অন্য কোনো দেশের মুখ চেয়ে থাকতে হবে না আমাদের।

আর্কাইভ