• ঢাকা রবিবার
    ০৪ অক্টোবর, ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৪২৭, মামলা ৫৪

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৬, ১২:২৭ পিএম

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৪২৭, মামলা ৫৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসময়ে, ৫৪টি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে নানা আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। এসময় ৫৪ কেজি ৪৬০ গ্রাম গাঁজা, ৫২৪ পিস ইয়াবা, ১ দশমিক ৫ গ্রাম হেরোইন ও ২টি মোবাইল ফোন উদ্ধার করেছে ডিএমপি।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আর্কাইভ