• ঢাকা শনিবার
    ২৭ জুন, ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

‘সরকারি কাজে নিযুক্ত ফ্যাসিবাদের দোসররা এখনো স্বপদে বহাল, পদন্নোতিও পাচ্ছে’

প্রকাশিত: জুন ২৭, ২০২৬, ০৪:২০ পিএম

‘সরকারি কাজে নিযুক্ত ফ্যাসিবাদের দোসররা এখনো স্বপদে বহাল, পদন্নোতিও পাচ্ছে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারি কাজে নিযুক্ত ফ্যাসিবাদের দোসররা এখনো স্ব স্ব জায়গায় বহাল আছে, পদন্নোতি পাচ্ছে, ভালো জায়গায় নিয়োগ পাচ্ছে। এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর এমপি রফিকুল ইসলাম খান। শনিবার (২৭ জুন) সংসদে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, যারা ফ্যাসিবাদের আমলে নির্যাতিত ছিলেন তাদের অবস্থার উন্নয়নে এগিয়ে আসতে হবে।  নিয়োগে দলীয়করণ থেকে বেরিয়ে আসতে হবে।

এ সময় টিআইবির একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে জামায়াতের এই এমপি বলেন, সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী দেশে খুনের অর্ধেক ঘটাচ্ছেন সরকারি দলের মানুষ। দলের লোক দ্বারাই যারা নিরাপদ না সেখানে দেশবাসীর জানমালের নিরাপত্তা তারা কীভাবে দেবে?

গণভোটের রায় কার্যকারের জন্য সংসদদে সকারের কাছে অনুরোধ জানান রফিকুল ইসলাম খান। তিনি বলেন, শেখ হাসিনাসহ পলাতক ফ্যাসিবাদের দোসরদের দেশে ফিরিয়ে আনার কোনো উদ্যোগ সরকারের মধ্যে দেখা যাচ্ছে না। পাশাপাশি ওসমান হাদির খুনিদেরও দেশে ফিরিয়ে এনে সাজা দেওয়ার দাবি জানান তিনি।

এ সময় দুর্নীতির বিরুদ্ধে জোর বক্তব্য দেন রফিকুল ইসলাম খান। তিনি বাজেটে দুদক, গুম-খুন কমিশন ও  মানবাধিকার কমিশনে বাজেট বরাদ্দের দাবি জানান।

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ