• ঢাকা রবিবার
    ১৫ নভেম্বর, ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

পলাতক আ. লীগ পাশের দেশ থেকে উসকানি দিয়ে নাশকতা করছে: রিজভী

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬, ১২:৪৬ পিএম

পলাতক আ. লীগ পাশের দেশ থেকে উসকানি দিয়ে নাশকতা করছে: রিজভী

সিটি নিউজ ডেস্ক

পলাতক আ. লীগ পাশের দেশ থেকে উসকানি দিয়ে নাশকতা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (১৫ নভেম্বর) ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির পক্ষ থেকে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।সরকারি আদেশ দেখুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, পার্শ্ববর্তী দেশের ইন্ধনে শেখ হাসিনার দোসররা পাশের দেশ থেকে উসকানি দিয়ে সারা দেশে নাশকতা করছে। গাড়িতে আগুন দিচ্ছে, গার্মেন্টস খাতে অস্থিরতা করছে। তাদের মালিকানাধীন গার্মেন্টসে তারা শ্রমিকদের ঢুকতে দিচ্ছে না।

তিনি বলেন, দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তারা নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। এটা সফল হবে না, প্রতিদিন তারা গ্রেপ্তার হচ্ছে।

তিনি আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনকে সহযোগিতা করবে বিএনপি নেতাকর্মীরা।

রুহুল কবির রিজভী বলেন, আজকে পতিত হাসিনার দণ্ড হয়েছে, সে কোনোভাবে ফিরে আসলে তার দণ্ড বলবৎ হবে।

আর্কাইভ