• ঢাকা মঙ্গলবার
    ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২১ মাঘ ১৪৩২

চার দশক পর হকিতে পদক জিতল ভারত

প্রকাশিত: আগস্ট ৫, ২০২১, ০৯:৫৪ এএম

চার দশক পর হকিতে পদক জিতল ভারত

ক্রীড়া ডেস্ক

সর্বশেষ ১৯৮০ সালে অলিম্পিক হকিতে স্বর্ণপদক জিতেছিল ভারত। ৪১ বছর পর টোকিও অলিম্পিকে বিরাট কীর্তি মনপ্রীত সিংহদের। এবার টোকিও অলিম্পিকে জার্মানিকে - গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতে নিয়েছে তারা।

তবে এই কাজ এতটা সহজ ছিল না ভারতের জন্য। বেলজিয়ামের কাছে হারের পরও হাতছাড়া হয় সোনা। কিন্তু তাতেও দমানো যায়নি শ্রীজেশদের। যার প্রমাণ পাওয়া গেল ব্রোঞ্জপদকে ম্যাচে জার্মানির বিপক্ষে। একপ্রকার হাড্ডাহাড্ডি লড়াইয়ে জার্মানিকে পরাস্ত করল ভারত।

ম্যাচের শুরুতেই গোল পিছিয়ে পড়েছিল ভারত। প্রথম কোয়ার্টারে - পিছিয়ে ছিল তারা। কিন্তু দ্বিতীয় কোয়ার্টার শুরু হতেই গোল করেন সিমরনজিৎ। লড়াইয়ে ফেরে ভারত। জার্মানি ফের লিড নিলেও ভেঙে পড়েনি দল। এক সময় - পিছিয়ে ছিল ভারত। কিন্তু দ্বিতীয় কোয়ার্টারেই ম্যাচে ফেরেন মনপ্রীতরা। দুই গোল শোধ করে ফিরে আসেন তারা। বুঝিয়ে দেন, পদক জেতাই তাদের একমাত্র লক্ষ্য। দ্বিতীয় কোয়ার্টার দুই দল মিলিয়ে পাঁচ গোল করে।

তৃতীয় কোয়ার্টারের শুরুতেই পেনাল্টি পেয়ে যায় ভারত। গোল করতে ভুল করেননি রূপিন্দর পাল সিংহ। ম্যাচে প্রথমবার এগিয়ে যায় ভারত। কিছুক্ষণের মধ্যেই সেই লিড বাড়িয়ে নেয় তারা। জার্মানির বিরুদ্ধে - এগিয়ে যান মনপ্রীতরা। ব্রোঞ্জপদকের গন্ধ পেতে শুরু করেন তারা।

চতুর্থ কোয়ার্টারে লড়াই সবচেয়ে কঠিন হয়ে ওঠে। গোল শোধ করার জন্য মরিয়া হয়ে ওঠে জার্মানি। গোলরক্ষককে বসিয়ে একজন বাড়তি ফিল্ড খেলোয়াড়কে নিয়ে এসেও চেষ্টা করে তারা। কিন্তু ভারতের রক্ষণ তখন কোনো ভুল করতে রাজি নয়। একের পর এক পেনাল্টি কর্নারও আটকে দেয় তারা। গোলের সামনে শ্রীজেশ যেন দেয়াল তুলে দিয়েছেন। তবে শেষ মুহূর্তে একটি গোল শোধ করে জার্মানি। ভারতের পক্ষে খেলার ফল হয় -৪।

মনপ্রীতদের এই জয় নিঃসন্দেহে অনুপ্রেরণা দেবে তরুণ প্রজন্মকে। ক্রিকেট, ফুটবল নিয়ে মাতামাতির মাঝে প্রায় হারিয়ে যেতে বসা হকি যেন আবার প্রাণ ফিরে পেল শ্রীজেশ, রূপিন্দরদের হাত ধরে। এই পদক বেশ কিছুটা এগিয়ে দেবে ভারতীয় হকিকে।

জেডআই/এম. জামান

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ