প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০২:২২ পিএম
এবার ফিরে যায় মনটা আমার
বহুভাবে যাওয়া আসা হয় অনেক দূর
বাড়ি গেলে ফিরে যাই
মাঠে গেলে ফিরে ঘর যাই সন্ধ্যা যখন হাঁটে
নিজের কাছে স্বস্তি ফিরে পাই
এবার ফিরে যায় মনটা আমার নিজ ঘাঁটে।
এবার শেষ হয়ে এলো বেলা
সবাই ঘরে ফেরা
আমিও ঘরে ফিরে যাই একেলা বিকেলে
দূরে সব রোদ নোঙর করে নিজ ঘাটে
অনেকে ঘাট এবং অজানা বন্দরে
একটু পরে ডুবে যাবে চাঁদ সাগরের ওপারে।
কেটে গেলো অনেক পোয়াতি প্রহর
নীল ছিলো সাথে
দূরের আকাশ ছিলো মাথার উপর
কাছাকাছি ছিলাম শুক্লা দ্বাদশীর রাতে
কতো হীম হাওয়া ছুঁয়ে গেছে
এবার ফিরে চলি সন্ধ্যা জোনাকির কাছে।
এবার ফিরে চলি সাগরের ওপারে
যেখানে কামরাঙা ছায়া
নিত্যা ডাকে পেঁচা একাকী নিশুতি রাতে
প্রত্যহ বসে ঘাস ফড়িংয়ের হাট
প্রজাপতি রঙীন শাড়িতে সাজে সারারাত
এবার ফিরে যাই স্বর্ণলতা বরইয়ের মাঠ।
এবার ফিরে যাই ডাকে বুনোহাঁস
শীতে ঘাস ফুল ফোঁটে
দূরে হয় সবুজের
আমি ফিরে যাই,মিষ্টি লোনা জল ডাকে
এই জীবন শুধুই আসা যাওয়া
সয়য় হয়েছে এবার ফিরে যাই ঘরে ফেরা।