• ঢাকা শনিবার
    ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

এখানেও বই মেলা হয়

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০১:২৪ পিএম

এখানেও বই মেলা হয়

মু আ কুদ্দুস

এবার বসন্ত দেখা হলো না 
ফাগুন ছুঁয়ে হলো না কিশোর বয়স 
সূর্যটা ছিল হয়তো রক্তিম কৃষ্ণচূড়া 
চারদিকে লাল-হলুদের মাতামাতি
হয়তো সুন্দর ছিল গতকাল সারাদিন 
যৌবন খেলেছে হলুদ মাখামাখি ...
এখন আমি সিডনির মেঘলা আকাশ দেখি।

এবার ফাগুনের গান শোনা হলো না 
অনেক দূরে পড়ে আছে শৈশবের প্রেম 
সুন্দর দখিনা বাতাস 
নতুন কিছু বইছে বাউল গান 
শুকনো পাতায় শব্দ করে অষ্টাদশী প্রেম 
কোকিল আড়ালে ডাকে
আয় সুবাসিনী তোমাকে কাছে রাখি...
এখন আমি সিডনির মেঘলা আকাশ দেখি।

এখানেও বই মেলা হয় 
বাংলায় লেখা হয় একুশের বইমেলা 
কথা হয় বাংলায় 
এখানেও নজরুল, রবীন্দ্রনাথ হয় 
জীবনানন্দ, শামসুর রাহমান এ সময়ের চর্চা 
নক্ষত্রের মতো অনেক লেখিয়ে দেখি ...
এখন আমি সিডনির মেঘলা আকাশ দেখি।

আর্কাইভ