• ঢাকা শনিবার
    ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

তবুও মনে পড়ে মা

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০১:১৮ পিএম

তবুও মনে পড়ে মা

মু আ কুদ্দুস

এতো অঢেল সৌন্দর্য এখানে 
আকাশ নীলে ভরা সাদা জোছনা রাত
জ্বলে প্রশান্ত মহাসাগরের নীল জল 
টলমল করে অগুনিত ঢেউ 
অনেক বসন্তের সোনালী রঙ হাওয়ায় উড়ে 
উড়ে ধ্বল পাখি হিমেল রোদে 
তবুও মনে পড়ে মা তোমাকে এতো দূরে।

এই দেশ বহুক্ষণ মুখোমুখি হয় 
কতো রূপ হাসে সবুজ ঘাসে জীবনের পর 
কোথাও ধূলি নেই জীবন উর্বর 
শহরে পাখি হাঁটে 
এখানে নারীর মতোই ফাগুনের মাস 
তবুও মনে পড়ে মা তোমাকে সুদূর প্রবাস।

এই দেশ সোনার মতো চকচক করে 
সুন্দর আলো না ডোবার দেশ 
কোথাও ঝরে পড়ে না মরা পাতা 
কোথাও নেই তৃষ্ণার্ত বনভূমি খরা দিন 
কোথাও নেই খরা নদী 
এখানে সব সুখ স্বাদ হয় 
এখানে ফুল ফোঁটে সাগরের হাওয়ায় 
তবুও মনে পড়ে মা...
তোমাকে রেখে এসেছি সোনার বাংলায়।

আর্কাইভ