প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১২:২৯ এএম
আজ আকাশ নীল
আকাশ অনেক নীচে মিষ্টি আলো খেলা
সাগর ছুঁয়ে আসছে হীম হাওয়া...
সন্ধ্যা হলে আজকে হবে দীর্ঘ সাঁঝের মায়া।
আজ কেনো আকাশ এতো নীল
সাদা রোদের ছায়ায় নীল ময়ূরীর খেলা
সবুজ ঘাসে রোদের হাল্কা ছায়া...
সন্ধ্যা হলে আজকে হবে দীর্ঘ সাঁঝের মায়া।
সিডনি সহ সারাদেশে আকাশ অনেক নিচে
আকাশ কাছে হাত বাড়ালেই নীল
চারদিকে ফুলের গন্ধ মাতাল হাওয়া...
সন্ধ্যা হলে আজকে হবে দীর্ঘ সাঁঝের মায়া।