প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১০:০৮ পিএম
কাঁচা রোদের হাসি
রোদ কখনো সাদা মেঘের মতো
মেঘ ময়ূরী মন ছুঁয়ে যায় মনে ...
দূরের তারা রূপ ঢেলে দেয় সবুজ ঘেরা বনে
কাঁচা রোদের হাসি
রোদ কখনো শীতল হাওয়া শীত
আকাশ কখন,, সবুজ নদীর জল ...
সাদা রঙের ধ্বল পাখি করছো কোলাহল।
কাঁচা রোদের হাসি
একটুও নেই রাগ, ঠিক শান্ত দূরের মেঘ
সাগর পাড়ে উড়ছে সাদা পাখি ...
রোদের সাথে সাগর জলে করছে মাখামাখি
কাঁচা রোদের হাসি
উথলে পরে নীল সাগরে একা নীলাঞ্জনা
দিন থেকে যায় অনেক দীর্ঘ রাতে ...
আকাশ -মাটি প্রেম করে নিত্য এক সাথে।