প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৬, ০৯:৩২ এএম
মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় সন্ত্রাসবিরোধী কেন্দ্রের সাবেক প্রধান জো কেন্ট বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ থেকে বেরিয়ে আসাই ডোনাল্ড ট্রাম্পকে রক্ষা করার একমাত্র পথ।
জো কেন্ট ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে মার্কিন সেনাদের বর্তমান পরিস্থিতির সঙ্গে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের বিপর্যয়কর প্রত্যাহারের তুলনা করে সতর্ক করেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের নাগালের মধ্যে মার্কিন সেনাদের রেখে ট্রাম্প নিজেকেই আবার যুদ্ধের তীব্রতা বৃদ্ধির ফাঁদে ফেলেছেন।
কেন্ট জোর দিয়ে বলেন, মার্কিন সেনাদের এই অঞ্চলে অবস্থান ইরানকে কৌশলগতভাবে এগিয়ে দিচ্ছে এবং এমন পরিস্থিতি তৈরি করতে পারে, যেখানে তেহরানই নির্ধারণ করবে কখন ও কী পরিস্থিতিতে ওয়াশিংটন আবার যুদ্ধে ফিরবে।
তিনি ট্রাম্পকে বিপর্যয় ঘটার আগেই এখন যুদ্ধ থেকে সরে আসার এবং মার্কিন সেনাদের অঞ্চল থেকে প্রত্যাহার করার আহ্বান জানান।
সূত্র: পার্সটুডে