প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ১০:৫৫ পিএম
ব্যাংয়ের ছাতার মতো গজিয়ে ওঠা হাসপাতাল-ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণে বেসরকারি হাসপাতাল মালিকদের সংগঠনের সহায়তা চাইলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ইফতার অনুষ্ঠানে তিনি এ আহবান জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারাদেশে অনেক প্রতিষ্ঠান হয়েছে। তাদের মান নিয়ন্ত্রণ জরুরি। রোগীর কাছ থেকে অতিরিক্ত নয়, ন্যায্য সেবামূল্য নিতে হবে।
অনুষ্ঠানে বেসরকারি হাসপাতাল-ক্লিনিক-ডায়াগনস্টিক মালিক অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, দীর্ঘ সময় পর এই সংগঠন সক্রিয় হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠানের মান নিয়ন্ত্রণ ও যৌক্তিক সেবামূল্য নিয়ে সরকারকে সহায়তা করবেন তারা। কোনো প্রতিষ্ঠানের অন্যায়ের দায় নেবে না সংগঠন, এমনটাও বলা হয়।