প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ১২:৪৬ পিএম
বর্তমান যুগে হাজার মাইলের সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বুধবার (১ জুলাই) সকালে রাজধানীর খিলগাঁও আনসার সদর দফতরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিজস্ব মিডিয়া `প্রান্তিক কণ্ঠস্বর`-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন– যুদ্ধ, নিরাপত্তা ও প্রতিরক্ষা শুধুমাত্র সীমান্তের বিষয় নয়, আধুনিক ব্যবস্থাপনায় তথ্য ব্যবস্থাপনাও গুরুত্বপূর্ণ। দেশের মানুষকে সঠিক তথ্য পৌঁছে দিতে তথ্য ব্যবস্থাপনায় সরকারের মহাপরিকল্পনা কথাও জানান তিনি।
এ সময় সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, দেশের মানুষকে গুজব ও তথ্য বিভ্রান্তি হাত থেকে রক্ষা জরুরি। এ বিষয়ে আনসার ভিডিপির অনলাইন মিডিয়া `প্রান্তিক কণ্ঠস্বর` ভুমিকা রাখবে উল্লেখ করেন তিনি।