• ঢাকা মঙ্গলবার
    ০৪ আগস্ট, ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ

প্রকাশিত: আগস্ট ৪, ২০২৬, ০৭:১৩ পিএম

ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মাদরাসা-ই-আলিয়ার সামনে সংঘর্ষে জড়িয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামি ছাত্রশিবির। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষ শুরুর পর থেকে ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে ইট–পাটকেল নিক্ষেপ এবং দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া চলছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

এর আগে, সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে সংঘর্ষ হয়। তারপর থেকেই আলিয়া মাদরাসায় ছাত্রদল-শিবিরের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

পরে, দুপুর ৩টার দিকে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। সেসময় বেশ কয়েকজন আহত হয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই উত্তেজনায় রাস্তায় যানবাহন আটকে পরে। পরে উত্তেজনা থামলে যান চলাচল স্বাভাবিক হয়।

এর পর আবারও বিকেল সোয়া পাঁচটায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এখন পর্যন্ত দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ চলছে।

 

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ