• ঢাকা শুক্রবার
    ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

বগুড়া-৬ আসন: প্রথমবারের মতো এমপি নির্বাচিত তারেক রহমান

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১২:১৩ এএম

বগুড়া-৬ আসন: প্রথমবারের মতো এমপি নির্বাচিত তারেক রহমান

বগুড়া প্রতিনিধি

জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ সংসদীয় আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানানো হয়।

এবারই তার প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে অংশগ্রহণ। এ আসনে তার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

বগুড়া-৬ আসনে তিনি মোট ভোট পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. আবিদুর রহমান পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট।

উল্লেখ্য, বগুড়া-৬ আসনে মোট ভোটার ছিল ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। এর মধ্যে, পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৭৯৬, আর নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ২৩৭ জন।

আর্কাইভ