প্রকাশিত: মে ২০, ২০২৬, ০৬:১৪ পিএম
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে এই সচিবালয়ের সিনিয়র সচিবসহ ১৫ জন কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে ফেরত নেওয়া হয়েছে। গতকাল এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
তবে এ সিদ্ধান্তের সমালোচনা করে এটিকে ‘স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয়ের অপমৃত্যু’ বলে আখ্যা দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
বুধবার (২০ মে) এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয়ের অপমৃত্যু! আর তা ঘটানো হয়েছে কেবল গতকালই।’
শফিকুর রহমান বলেন, ‘বার্তা স্পষ্ট, বিচারের ওপর রাজনৈতিক প্রভাব ও কর্তৃত্ব নিরঙ্কুশভাবে প্রতিষ্ঠা করা। অথচ এই সরকারই বিচার বিভাগকে পূর্ণ স্বাধীনতা ও শক্তিশালী করার প্রত্যয় ঘোষণা করেছিল।
তিনি উল্লেখ করেন, ‘বিধিবাম! এই অপসংস্কৃতিকে ঘৃণা করি। এর পরিবর্তন একদিন এই বাংলার মাটিতেই হবে, ইনশাআল্লাহ।’