প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ১১:৫৯ এএম
তিস্তা নিয়ে চীনের সঙ্গে চুক্তি করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আমাদের বন্ধুরাষ্ট্র চীনের সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চুক্তি করায় আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদ অধিবেশনে তিনি এ কথা বলেন।
পাচারের অর্থ ফেরত আনার বিষয়ে জামায়াত আমির বলেন, এ বাজেটে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার কোনো গাইড লাইন নেই। পাচার করা অর্থ ফিরিয়ে আনতে জোরালো উদ্যোগ নিতে হবে। এ অর্থ দেশের জনগণের। তিনি অর্থবছর পরিবর্তন করে জানুয়ারি-ডিসেম্বর নেওয়ার পরামর্শ দেন।