প্রকাশিত: মে ১৮, ২০২৬, ০৩:৫৮ পিএম
বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে অনন্য উচ্চতায় পৌঁছে গেলেন মুশফিকুর রহিম। মুমিনুলক হককে টপকে টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরি (১৪) এখন এই অভিজ্ঞ ব্যাটারের।
পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টের তৃতীয় দিনে আজ সেঞ্চুরির দেখা পেলেন এই উইকেটকিপার-ব্যাটার। আর এতেই দেশের হয়ে সর্বোচ্চ সংখ্যক সেঞ্চুরি এখন তার নামের পাশে।
বাংলাদেশের হয়ে লাল বলে মোট ১৪টি সেঞ্চুরি করলেন মুশফিক। এতোদিন মুমিনুল হকের সঙ্গে ১৩টি সেঞ্চুরি নিয়ে যৌথভাবে এই রেকর্ডের মালিক ছিলেন। আজ পাকিস্তানের বিপক্ষে রেকর্ডটি একান্তই নিজের করে নিলেন মুশফিক।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৯০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৩৩৯ রান। মুশফিকুর রহিম ১০৮ রানে এবং তাইজুল ইসলাম ২১ রানে অপরাজিত রয়েছেন। বাংলাদেশের লিড ৩৮৬।
এরও আগে, লিটন দাসের ১২৬ রানের দুর্দান্ত সেঞ্চুরির ওপর ভর করে ২৭৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। পাকিস্তান তাদের প্রথম ইনিংসে তোলে ২৩২ রান।