• ঢাকা বুধবার
    ২৯ জুলাই, ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
সামাজিক মাধ্যমে বার্তা

ইউএস-বাংলার বহরে বোয়িং যুক্ত করার সিদ্ধান্তকে স্বাগত জানালেন মার্কিন রাষ্ট্রদূত

প্রকাশিত: জুলাই ২৯, ২০২৬, ০৪:২১ পিএম

ইউএস-বাংলার বহরে বোয়িং যুক্ত করার সিদ্ধান্তকে স্বাগত জানালেন মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ইউএস-বাংলা এয়ারলাইনসের বহরে বোয়িং উড়োজাহাজ যুক্ত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, এই উদ্যোগ বাংলাদেশের সঙ্গে বিশ্বের আকাশপথের সংযোগ আরও শক্তিশালী করবে।

বুধবার (২৯ জুলাই) রাজধানীতে ইউএস-বাংলা এয়ারলাইনসের আয়োজিত ‘বিয়ন্ড উইথ বোয়িং’ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন এ মন্তব্য করেন।

তিনি বলেন, “আকাশপথে বিশ্বের সঙ্গে বাংলাদেশের সংযোগ আরও বিস্তৃত করতে ইউএস-বাংলা এয়ারলাইনস বহরে বোয়িং উড়োজাহাজ যুক্ত করার সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই।”

সামাজিক যোগাযোগমাধ্যমেও একই বার্তা দিয়ে তিনি লেখেন, “Pleased to see US-Bangla Airlines chose Boeing aircraft to grow their fleet and Bangladesh’s air connections to the world.”

রাষ্ট্রদূতের মতে, ইউএস-বাংলার বহর সম্প্রসারণ শুধু একটি বাণিজ্যিক সিদ্ধান্ত নয়; এটি বাংলাদেশ ও বিশ্বের মধ্যে যোগাযোগ, বাণিজ্য, পর্যটন এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এর আগে একই অনুষ্ঠানে ইউএস-বাংলা এয়ারলাইনস ঘোষণা দেয়, প্রায় ১.৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে বোয়িংয়ের ২১টি উড়োজাহাজ তাদের বহরে যুক্ত করা হবে। এর মধ্যে রয়েছে ১৫টি বোয়িং ৭৩৭-৮ এবং ৬টি বোয়িং ৭৩৭-৮০০। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে ধাপে ধাপে এসব উড়োজাহাজ বহরে যুক্ত হবে।

এভিয়েশন ও পর্যটন সম্পর্কিত আরও

আর্কাইভ