• ঢাকা শুক্রবার
    ১২ জুন, ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

পাবনায় মাদ্রাসার সামনে গুলি করে হোসেন আলীর হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: জুন ১২, ২০২৬, ০৭:১৯ পিএম

পাবনায় মাদ্রাসার সামনে গুলি করে হোসেন আলীর হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

পাবনা প্রতিনিধি

পাবনার শহরে হোসেন আলী (৫৩) নামের এক ব্যক্তিকে সন্তানের সামনেই গুলি করে হত্যার ঘটনার।  ঘটনার সাথে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং ফাঁসীর দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিকেলে সদর উপজেলা জাফরাবাদ পাবনা ঢাকা মহাসড়কের গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করে মানববন্ধন করে নিহতের পরিবার ও এলাকাবাসি।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রকাশ্য দিবালোকে জামিয়া আশরাফিয়া মাদ্রাসার সামনে নির্মম ভাবে প্রকাশ্যে গুলি করে হত্যা করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ঘটনার সাথে জড়িত  প্রধান আসামী তোতা সহ সকল হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং ফাঁসীর দাবী করেন বক্তারা।

মানববন্ধনে বক্তব্যদেন ইউনুছ আলী ফকির, আব্দুর রহমান শেখ,চয়েন উদ্দিন মেম্বর ও নিহত হোসেন আলীর স্ত্রী আফসানা খাতুন।

মানববন্ধন চলাকালে রাস্তা দুই পাশে যানজট সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে যান চলাচল স্বাভাবিক হয়।

উল্লেখ্য; গত সোমবার (৮ জুন) সন্ধ্যায় পাবনা পৌর এলাকার জামিয়া আশরাফিয়া মাদ্রাসার সামনে হোসেন আলী নামে এক বৃক্তিকে গুলিকরে হত্যা করে সন্ত্রাসীরা। এই ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ