• ঢাকা শুক্রবার
    ১২ জুন, ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন উইলিয়ামসন

প্রকাশিত: জুন ১২, ২০২৬, ০৬:৪৯ পিএম

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন উইলিয়ামসন

ক্রীড়া ডেস্ক

নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেইন উইলিয়ামসন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে তার ১৬ বছরের সমৃদ্ধ আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি ঘটল।

নিউজিল্যান্ডের হয়ে তিন ফরম্যাটে মোট ৩৭৮টি ম্যাচ খেলেছেন উইলিয়ামসন। দেশের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। তার মোট রান ১৯,৩৪৬, যেখানে রয়েছে ৪৮টি সেঞ্চুরি এবং ৬টি ডাবল সেঞ্চুরি।

২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিন ফরম্যাটেই নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন এই ব্যাটিং তারকা। তার অধিনায়কত্বে কিউইরা দুটি আইসিসি বিশ্বকাপের ফাইনালে পৌঁছায় এবং ২০২১ সালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নেয়।

এর আগে গত নভেম্বরেই টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন উইলিয়ামসন। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি জানান, দীর্ঘদিন ধরে এ নিয়ে ভাবছিলেন এবং এখনই সঠিক সময় বলে মনে করেছেন। তার ভাষায়, আন্তর্জাতিক ক্রিকেটে খেলার ক্ষুধা ও তীব্রতা আগের মতো না থাকায় তিনি সম্মানজনক বিদায় বেছে নিয়েছেন।  

ক্যারিয়ারে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ২০১৫ সালে আইসিসি বর্ষসেরা ক্রিকেটার এবং ২০১৯ সালে বর্ষসেরা টেস্ট খেলোয়াড় নির্বাচিত হন তিনি। পাশাপাশি চারবার জিতেছেন স্যার রিচার্ড হ্যাডলি মেডেল।

তার এ অবসরের কারণে ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের বাকি অংশে তাকে আর দেখা যাবে না। তার পরিবর্তে দলে কাকে নেওয়া হবে, তা এখনো জানায়নি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ