• ঢাকা শনিবার
    ০৬ জুন, ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কে ১৮ কি‌লো‌মিটার যানজট

প্রকাশিত: জুন ৬, ২০২৬, ১২:১৭ পিএম

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কে ১৮ কি‌লো‌মিটার যানজট

টাঙ্গাইল প্রতিনিধি

অতিরিক্ত যানবাহনের চাপ, যমুনা সেতুর ওপর ও সেতুর সংযোগ সড়কে রাতে একাধিক গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কে ১৮ কিলোমিটার এলাকায় যানজ‌ট সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

শুক্রবার (৫ জুন) রাত থেকে শনিবার (৬ জুন) সকাল ১১টা পর্যন্ত যমুনা সেতুর টোল প্লাজা থেকে পৌলি পর্যন্ত এলাকায় যানজটের সৃষ্টি হয়।

এতে মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের খুব কষ্ট হচ্ছে।

গাজীপুর থেকে আসা নাটোরগামী বাসচালক রুপচান শেখ বলেন, টাঙ্গাইল থেকে যানজট। মহাসড়কের এলেঙ্গাতে এসে আটকে আছি।

গরমে চরম ভোগান্তি হচ্ছে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরিফ বলেন, দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে।

আর্কাইভ