• ঢাকা বুধবার
    ১০ জুন, ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকার

নেতানিয়াহু বুঝেছেন তার ইরান নীতি ব্যর্থ হয়েছে: ইসরায়েলি কলামিস্ট গিডিয়ন লেভি

প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০৯:০৮ এএম

নেতানিয়াহু বুঝেছেন তার ইরান নীতি ব্যর্থ হয়েছে: ইসরায়েলি কলামিস্ট গিডিয়ন লেভি

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলি লেখক ও কলামিস্ট গিডিয়ন লেভি বলেছেন, যুক্তরাষ্ট্রকে উপেক্ষা করে মধ্যপ্রাচ্যে এককভাবে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে উৎসাহিত করা দেশটির কট্টর ডানপন্থী মন্ত্রীদের বক্তব্য ‘বিপর্যয়ের রেসিপি’।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে লেভি বলেন, “তারা কোনো কিছুর জন্য জবাবদিহি করে না বলেই বলতে পারে—‘চলুন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যাই, নিজেদের শক্তিতেই যুদ্ধ করি।’ কিন্তু আমরা একা এটা করতে পারব না।”

তিনি বলেন, কয়েক দশক ধরে ইসলামি প্রজাতন্ত্র ইরানকে উৎখাত করার যে ধারণা নেতানিয়াহু প্রচার করে আসছিলেন, তার বিরুদ্ধে লড়াইয়ে তিনি পরাজিত হয়েছেন—এ বিষয়টি নেতানিয়াহু নিজেও নিশ্চয়ই উপলব্ধি করেছেন।

লেভির ভাষায়, “তার জীবনের সবচেয়ে বড় প্রকল্প ছিল ইরান এবং এই বিশ্বাস যে, শক্তি প্রয়োগের মাধ্যমে ইরানকে পরাজিত করা সম্ভব। কিন্তু ইরানে সাম্প্রতিক দুই দফা হামলার পর এই ধারণা মিথ্যা প্রমাণিত হয়েছে।”

তিনি আরও বলেন, “আমি নিশ্চিত, এখন পর্যন্ত তিনি বুঝতে পেরেছেন যে তার জীবনের প্রকল্প ব্যর্থ হয়েছে। তিনি তা স্বীকার করছেন না। এটা স্বীকার করা খুব কঠিন, কিন্তু বাস্তবতা তাকে অন্য কোনো বিকল্প দিচ্ছে না। কারণ বাস্তবতা প্রমাণ করেছে, কিছুই পরিবর্তন হয়নি। ইরানে নির্ধারিত কোনো লক্ষ্য অর্জিত হয়নি এবং সহিংসতার আরেকটি চক্র শুরু করেও তা অর্জন করা যাবে না।”


 

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ