• ঢাকা রবিবার
    ২৬ এপ্রিল, ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩
সংসদে প্রধানমন্ত্রী

পুলিশসহ জরুরি সেবা দেয়া যানবাহনে জ্বালানি তেল বিক্রিতে রেশনিং পদ্ধতি সরিয়ে নেয়া হয়েছে

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৮:১১ পিএম

পুলিশসহ জরুরি সেবা দেয়া যানবাহনে জ্বালানি তেল বিক্রিতে রেশনিং পদ্ধতি সরিয়ে নেয়া হয়েছে

সিটি নিউজ ডেস্ক

বাংলাদেশ পুলিশ ও ফায়ার সার্ভিসসহ জরুরি সেবা দেয়া যানবাহনে জ্বালানি তেল বিক্রিতে রেশনিং পদ্ধতি সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৬ এপ্রিল) বিকেলে সংসদ অধিবেশনে বক্তব্যকালে এমনটা জানান তিনি।

এদিন সংসদ অধিবেশন চলাকালে আর্টিকেল ৩৬ অনুসারে দাঁড়িয়ে স্পিকারের কাছে কথা বলার অনুমতি চান কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। এ সময় চট্টগ্রামের কর্মস্থল থেকে ফেরার পথে কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ পাওয়ার বিষয়টি উল্লেখ করে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের আহ্বান জানান তিনি।

এর প্রেক্ষিতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদকে জানান, পুলিশ, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসসহ জরুরি সেবায় নিয়োজিত যেসব যানবাহন রয়েছে তাদের ওপর থেকে এম্বারগো (নিষেধাজ্ঞা) সরিয়ে নেয়া হয়েছে। ২ দিন আগে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করি এবং সেদিনই এটির ঘোষণা দেয়া হয়েছে। ফলে জরুরি সেবার কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এসব যানবাহনে জ্বালানি সরবরাহ আরও সহজ ও স্বাভাবিক হবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

আর্কাইভ