• ঢাকা বুধবার
    ০৫ আগস্ট, ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

জুলাই সনদ বাস্তবায়ন করে গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তোলা হবে

প্রকাশিত: আগস্ট ৫, ২০২৬, ১০:০৯ এএম

জুলাই সনদ বাস্তবায়ন করে গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তোলা হবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জুলাই সনদ বাস্তবায়ন এবং আগামীর বাংলাদেশকে জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

বুধবার (৫ আগস্ট) সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা বলেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, শোকের পাশাপাশি আজ আনন্দ ও বিজয়ের দিন। ১৮ বছর রাজপথ রক্তাক্ত হওয়ার পর ৫ আগস্ট ফ্যাসিবাদের বিদায় হয়েছে। এসময় দীর্ঘদিন রাজপথে থাকা বিএনপিসহ রাজনৈতিক দলগুলোকে বিভক্ত না হওয়ার আহ্বানও জানান তিনি।

তিনি আরও বলেন, বিএনপি সরকারের মাধ্যমে দেশে পরিবর্তনের অধ্যায় শুরু হয়েছে। এ সময় জুলাই শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

এসময় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, জুলাইয়ের শহীদ ও যোদ্ধাদের সরকার ভুলে যায়নি। দেশে অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো ষড়যন্ত্র জনগণকে সাথে নিয়ে মোকাবেলা করার হুঁশিয়ারিও দেন তিনি। 

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ