• ঢাকা বৃহস্পতিবার
    ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

জিয়াউলের বিরুদ্ধে ট্রাইব্যুনালে যে সাক্ষ্য দিলেন সাবেক সেনা কর্মকর্তা

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ০২:৩৯ পিএম

জিয়াউলের বিরুদ্ধে ট্রাইব্যুনালে যে সাক্ষ্য দিলেন সাবেক সেনা কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আবারও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উঠে এলো আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের গা শিউরে ওঠা লোমহর্ষক সব তথ্য।

এবার তৎকালীন র‍্যাব ইন্টেলিজেন্স উইংয়ের প্রধান সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেন খোদ এক সাবেক সেনা কর্মকর্তা।

আদালতে মামলাটির একাদশ সাক্ষী হিসেবে মেজর সাব্বির দাবি করেন, ২০১০ সালের মে মাসে পিলখানা বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুলসহ মোট ৪ জনকে ক্রসফায়ারের নামে ঠান্ডা মাথায় খুন করা হয়। জানান, ২০১১ সালে জিয়াউল আহসানের গলফ অপারেশনে জড়িত ট্রলার মাঝিদের মধ্যে একজন আলকাস মাঝিকেও গুম করে হত্যা করা হয়।

বছরের পর বছর লোকচক্ষুর অন্তরালে থাকা এসব হত্যাকাণ্ড ও গুমের ঘটনা এখন একে একে উঠে আসছে বিচারিক নথিতে। প্রসিকিউশন বলছে, বিডিআর সদস্যদের পরিকল্পিত হত্যার এই তথ্য নতুন মাত্রা যোগ করল জিয়াউল আহসানের বিরুদ্ধে চলা মানবতাবিরোধী অপরাধ মামলায়।

গুমের মামলায় এখন পর্যন্ত জিয়াউল আহসানের বিরুদ্ধে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া, হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী সেনা ও র‍্যাবের কর্মকর্তা সাক্ষ্য দেন। এরপর এ মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য নেয়া হবে। পরে যুক্তিতর্ক উপস্থাপন হবে। বিগত ১৬ বছরে এটিই প্রথম গুমের মামলা যার বিচার শেষ পর্যায়ে রয়েছে।

আর্কাইভ