• ঢাকা বৃহস্পতিবার
    ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

জনকল্যাণে ও অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নেই লংমার্চ: জামায়াত আমির

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৬, ০২:১৬ পিএম

জনকল্যাণে ও অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নেই লংমার্চ: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের কল্যাণে এবং অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে লংমার্চের মতো কর্মসূচি দিয়েছে ১১ দলীয় ঐক্য। আগামী শনিবার অনুষ্ঠেয় লংমার্চকে সফল করার আহ্বান জানান তিনি।

‎বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডের বিরোধীদলীয় নেতার বাসভবনে বিশ্বজয়ী হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি৷

এ সময় দেশবাসীর উদ্দেশ্যে ডা. শফিকুর রহমান বলেন, জনস্বার্থ রক্ষায় সরকার ব্যর্থ হয়েছে। সরকারের ব্যর্থতার কারণে ১১ দল রাজপথে কর্মসূচি দিতে বাধ্য হচ্ছে। দেশ ও জনগণের অধিকার আদায়ে বিরোধী দল সংসদ ও রাজপথে সমানভাবে সরব থাকবে।

এদিকে, দেশের কওমি শিক্ষার মানোন্নয়নে সরকারের আন্তরিকতার অভাব রয়েছে বলেও এ সময় অভিযোগ করেন জামায়াত আমির।

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ