• ঢাকা সোমবার
    ১৭ আগস্ট, ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান এরদোয়ানের

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৬, ১১:৩৩ এএম

হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান এরদোয়ানের

আন্তর্জাতিক ডেস্ক

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি বলেছেন, এই জলপথ দিয়ে বিশ্ববাজারে তেল সরবরাহ আবারও স্বাভাবিকভাবে চালু করা জরুরি।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এরদোয়ান বলেন, হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন অব্যাহত রাখার পক্ষে তুরস্ক ও ইরান—দুই দেশই অবস্থান করছে। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বর্তমানে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে এই কৌশলগত জলপথ দিয়ে তেল সরবরাহ।

হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ অংশ পরিবহন করা হয়। ফলে এ পথে তেল চলাচল ব্যাহত হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ ও দামের ওপর বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

এদিকে, আঞ্চলিক উত্তেজনা আরও ছড়িয়ে পড়া ঠেকাতে বিভিন্ন প্রচেষ্টা চললেও লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এরদোয়ান। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের হামলা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও জটিল করে তুলতে পারে।

ইরান-ইসরায়েল ও ইরান-যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালির নিরাপত্তা ও তেল সরবরাহের বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে গুরুত্ব পেয়েছে।
 

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ