• ঢাকা বৃহস্পতিবার
    ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

পেকুয়ায় বিপুল ভোটে এগিয়ে সালাহউদ্দিন

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৮:০৪ পিএম

পেকুয়ায় বিপুল ভোটে এগিয়ে সালাহউদ্দিন

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় প্রাপ্ত ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাউদ্দিন বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। ভোট গণনার সর্বশেষ আপডেট অনুযায়ী, প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর তুলনায় তিনি বড় ব্যবধানে এগিয়ে আছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, পেকুয়া উপজেলায় ধানের শীষ প্রতীক পেয়েছে ৬৮ হাজার ১১৫ ভোট। অন্যদিকে দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ২৮ হাজার ৪০৮ ভোট।

এ হিসাবে ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাউদ্দিন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর চেয়ে ৩৯ হাজার ৭০৭ ভোটে এগিয়ে রয়েছেন।
 

আর্কাইভ