• ঢাকা শুক্রবার
    ১২ জুন, ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তি ভারতের আসামে

প্রকাশিত: জুন ১১, ২০২৬, ১১:০৬ পিএম

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তি ভারতের আসামে

সিটি নিউজ ডেস্ক

ভারতের আসাম রাজ্যের কাছাড় জেলার সিলচর এলাকার কাছে ৪ দশমিক ৫ মাত্রার একটি মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে। বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র ৪৭ কিলোমিটার দূরে হওয়ায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকাতেও অনুভূত হয়েছে কম্পন।

জার্মান ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১১ জুন) রাত ৯টা ৪০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল আসামের কাছাড় জেলায়, সিলচর শহর থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরে। এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।

অগভীর হওয়ায় ভূমিকম্পটির কম্পন উপকেন্দ্রের আশপাশে তুলনামূলক বেশি অনুভূত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে কিছু স্থানে হালকা কম্পন অনুভূত হয়েছে। বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার কিছু এলাকাতেও মৃদু কম্পন অনুভূত হওয়ার তথ্য পাওয়া গেছে।

সূত্র: ভলকানো ডিসকভারি

আর্কাইভ