• ঢাকা সোমবার
    ১৭ আগস্ট, ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

উপসচিব পদে ২৭৭ কর্মকর্তাকে পদোন্নতি

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৬, ০৬:৫৭ পিএম

উপসচিব পদে ২৭৭ কর্মকর্তাকে পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জ্যেষ্ঠ সহকারী সচিব ও সমমর্যাদার ২৭৭ জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। তারা সকলেই বিসিএস ৩০ ও ৩১ ব্যাচের।

সোমবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের পদোন্নতি দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।

রেওয়াজ অনুযায়ী, পদোন্নতির পর ২৬২ জনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এছাড়া, পদোন্নতি পাওয়া বিভিন্ন মিশনের ১৫ কর্মকর্তাকে আগের দায়িত্বে রাখা হয়েছে।
 

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ