প্রকাশিত: জুলাই ৩০, ২০২৬, ০৯:৪১ পিএম
জয়পুরহাট প্রেসক্লাবের "কার্যনির্বাহী কমিটি নির্বাচন ২০২৬–২০২৮"-এর নবনির্বাচিত প্রতিনিধিদের আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাট প্রেসক্লাব সম্মেলন কক্ষে এক অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে নবনির্বাচিত কমিটির প্রতিনিধিরা দায়িত্ব গ্রহণের অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত নেতৃবৃন্দ জয়পুরহাট প্রেসক্লাবের মর্যাদা রক্ষা, পেশাগত মান উন্নয়ন এবং সততা ও নিষ্ঠার সাথে বস্তুনিরপেক্ষ সংবাদ পরিবেশনের অঙ্গীকার ব্যক্ত করেন। অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনে তারা জেলার সকল স্তরের মানুষ, সহকর্মী ও সুধীজনদের নিকট দোয়া, আশীর্বাদ ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী, জয়পুরহাট প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক শামীম কাদির, প্রধান নির্বাচন কমিশনার নজরুল ইসলাম, নির্বাচন কমিশনার আরাফাত হোসেন মুন ও সুজন কুমার মন্ডল।এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক রতন কুমার খা, মাসুদ রানা, সাংবাদিক আব্দুল আলীম এবং সালেহুর রহমান সজীব।
এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি: সোহেল আহমেদ লিও সহ-সভাপতি: তানভিরুল ইসলাম রিগান যুগ্ম সাধারণ সম্পাদক: আবু মুসা,কোষাধ্যক্ষ: ইসমাইল হোসেন লাইব্রেরি সম্পাদক: জাহিদুল ইসলাম,দপ্তর সম্পাদক: মিলন রায়হান,প্রচার ও প্রকাশনা সম্পাদক: মোয়ান্নাফ হোসেন শিমুল ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: শীতল চন্দ্র কার্যকরী সদস্য: আতাউর রহমান, রুহুল আমিন ও পুলক সরকার।
অনুষ্ঠানে প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিকবৃন্দসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, নবগঠিত এই কমিটির নেতৃত্ব জয়পুরহাটের সাংবাদিকতা ও সামাজিক উন্নয়নমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রসঙ্গত, গত ২৫ জুলাই দুই বছর মেয়াদী (২০২৬-২৮) ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয় । এতে সাংবাদিক আবু বক্কর সিদ্দিক সভাপতি ও সাংবাদিক শামীম কাদির সাধারণ সম্পাদক নির্বাচিত হন।